চাঁদপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৫
চাঁদপুর সংবাদদাতাা
আজ (রবিবার) সকালে চাঁদপুর-কুমিল্লা সড়কে শাহরাস্তির কাকৈরতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী-শিশু-বৃদ্ধসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতদের নাম জানা গেছে। তারা হলেন, ফখরুল ইসলাম (৭৫), রঞ্জিত চন্দ্র (৫২), আবুল কালাম (৬২), জান্নাতুল ফেরদৌস (২৮) ও তার ছেলে রুমান (৮)।
চাঁদপুর পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবীর জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশা যাত্রীদের মধ্যে শিশুসহ ৪ জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও এক নারী মারা যান।
শাহরাস্তি মডেল থানা ওসি শাহ আলম জানান, সিএনজি চালিত অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়ার পথে যাচ্ছিল। তিনি আরো জানান, আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিউজওয়ান২৪.কম/কেআর
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়