চশমায় শোনা যাবে গান!
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
শুধু গান নয় কাউকে ফোন করা বা ফোন রিসিভ করা যাবে সানগ্লাসে। সানগ্লাসের সাহায্যে শোনা যাবে গান। এমনই সানগ্লাস বাজারে আনতে যাচ্ছে বিখ্যাত গ্যাজেটস নির্মাণকারী সংস্থা বোস।
কিভাবে কাজ করবে এই ‘স্মার্ট’ সানগ্লাস’? ‘বোস’-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধুমাত্র গান শুনতে বা ফোন করতেই নয়, এই সানগ্লাসের সাহায্যে বিভিন্ন সংস্থার ভার্চুয়াল অ্যাসিসট্যান্টগুলোও ব্যবহার করা যাবে। অ্যালেক্সা, সিরি বা গুগল অ্যাসিসট্যান্টের মতো প্ল্যাটফর্মগুলোতে সহজেই নির্দেশ পাঠানো যাবে এই সানগ্লাসের মাধ্যমে।
আপাতত ওয়েফেরার ও সামান্য গোলাকার আকৃতির ফ্রেমে এই সানগ্লাস পাওয়া যাবে বলে জানানো হয়েছে। ৪৫ গ্রামের মধ্যেই থাকবে এর ওজন। ক্ষতিকর সৌর রশ্মি আটকানোর জন্য ইউভি-ব্লকিং সিস্টেমও থাকছে এই সানগ্লাসে। তবে ব্যবহার করার জন্য চার্জ দিতে হবে এই সানগ্লাসগুলোতে। একবার চার্জ দিলে ১২ ঘণ্টা চলবে।
২০১৯ এর শুরুতেই এই সানগ্লাস বাজারে আসবে বলে জানিয়েছে ‘বোস’। আমেরিকার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এর অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে। একটি সানগ্লাসের দাম পড়বে প্রায় ১৯৯ মার্কিন ডলার ( ১৬ হাজার ৬৫১ টাকা)। সূত্র: গ্যাজেট নাউ ও আনন্দবাজার।
নিউজওয়ান২৪/ইরু
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়