চট্টগ্রামে ইয়াবাসহ বাসের চালক ও সহকারী আটক
নিজস্ব প্রতিবেদক
ছবি: নিউজওয়ান২৪
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২১ হাজার ২০০ পিস ইয়াবাসহ বাসের চালক ও সহকারীকে আটক করেছে র্যাব-৭। এ সময় বাসটিও জব্দ করা হয়। সোমবার সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।
আটকৃতরা হলো- বাসচালক মো. অহিদুল আলম (৪৬) ও সহকারী মো. মোশারফ আলী (৪২)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিক্তিতে কর্ণফুলী শিকলবাহা কলেজ বাজার এলাকায় চেকপোস্ট বসায় র্যাব।
এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে কৌশলে লুকানো ২১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক স্বীকারোক্তিতে জানা যায়, চালক অহিদুল ও মোশারফ আগেও ঢাকাসহ বিভিন্ন জায়গায় ইয়াবা নিয়ে গেছে।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়