গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১
গোপালগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি
গোপালগঞ্জের হরিদাসপুরে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে নারী ও শিশুসহ ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন শিশু ও ১ জন নারী রয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো রুবেল শেখ ও সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা থি-হুইলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও থ্রিহুইলার দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়।
পরে পুলিশ , ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরে সেখানে আরো ৫ জন নিহত হন।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ডিসি মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও এসপি সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
নিউজওয়ান২৪/এএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়