গৃহবধূকে হত্যা করে স্বামী ও অন্যান্য সদস্যের পলায়ন
নড়াইল প্রতিনিধি
ফাইল ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর গ্রামে শুক্রবার অঞ্জনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।
অঞ্জনার ভাই জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার সরুশুনা গ্রামের শফিজ উদ্দিন ফকিরের মেয়ে অঞ্জনার পাঁচ বছর আগে শালনগর গ্রামের আতাউর রহমান শিশিরের সঙ্গে বিয়ে হয়। তাদের ঘরে আমিন নামে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি শিশির তার খালাতে বোনের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং দ্বিতীয় বিয়ে করে। এ ঘটনার পর থেকে প্রথম স্ত্রী অঞ্জনার ওপর বিভিন্ন কারণে সে নির্যাতন চালায়।
জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার সকালে অঞ্জনার স্বামী শিশির ফোনে জানায় বোন খুব অসুস্থ। এ খবর পাওয়ার পর ওই বাড়িতে গিয়ে অঞ্জনার মরদহে দেখতে পাই। তখন ওই বাড়িতে তার স্বামী শিশিরসহ অন্যান্য সদস্যরা পলাতক ছিল। তারা আমার বোনকে হত্যা করে পালিয়েছে। এ ঘটনার সঠিক তদন্তসহ দৃষ্টান্তমূলক বিচার চাই।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) নূরুস সালাম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজওয়ান২৪/জেডএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ