গলায় সুপারি আটকে মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
গলায় সুপারি আটকে মৃত্যু
হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে গলায় সুপারি আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই ব্যক্তির নাম নুর মিয়া (৫০)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নুর মিয়া ভাত খাওয়ার পর পান খাওয়ার সময় এক টুকরা সুপারি তার গলায় আটকে যায়। পরিবারের লোকজন তাকে নিয়ে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে, বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) ওয়েব সাইটে ভারতবর্ষের প্রাচীন ভেষজ গ্রন্থ আয়ুর্বেদে নিঃশ্বাস দুর্গন্ধমুক্ত রাখতে পান খাওয়ার উল্লেখ আছে জানিয়ে বলা হয়েছে, নিয়মিত পান সুপারি খেলে নিঃশ্বাসে কোনো দুর্গন্ধ থাকে না, হজমও ভালো হওয়া এ উপমহাদেশের প্রাচীন ধারণা ও লোক অভ্যাস।
পান খেলে লালাগ্রন্থির নিঃসরণ বেড়ে যাওয়ায় বিভিন্ন এনজাইম বা উৎসেচক খাদ্যকে কণায় ভাঙতে সাহায্য করে, ফলে হজম ভালো হয়। এছাড়াও পানের নানান কার্যকরিতার কথা বলছেন তারা। তবে রুগ্ন, দুর্বল, ক্ষীণ স্বাস্থ্যের অধিকারীসহ মূর্চ্ছা, যক্ষ্মা ও চোখ ওঠা ভোগা ব্যক্তিদের পান না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে।
নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়