কোরবানির গরু কিনলে ছাগল উপহার
নিউজওয়ান২৪ ডেস্ক
ছবি: সংগৃহীত
পণ্যের প্রচার ও বিক্রি বৃদ্ধির জন্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো নানা রকম অফার নিয়ে বাজারে আসে। একটি কিনলে একটি ফ্রি বা ২টি কিনলে একটি ফ্রি। কখনো চায়ের সাথে চিনি ফ্রি। কফির সাথে কফি ম্যাট ফ্রি তো নুডুলসের সাথে মশলা ফ্রি।
তবে এবার কোরবানির ঈদকে সামনে রেখে গরু কিনলে ফ্রি বা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খামারি তাজুল ইসলাম।
তাজুল ইসলাম তার খামারে লালন-পালন করা ‘কালু’ ও ‘ধলু’ নামের বিশাল আকৃতির ২টি ষাঁড়ের ক্রেতাদের জন্য এই উপহার ঘোষণা করেছেন। তিনি এই গরু ২টির জন্য ২৫ হাজার টাকা মূল্যের ২টি ছাগল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনায় এসেছে বিশাল আকৃতির ২টি ষাঁড় ‘কালু’ ও ‘ধলু’। জেলার মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাওলিয়া ইউনিয়নের পশ্চিম খাওলিয়া গ্রামের তাজু ডেইরী ফার্মে লালন-পালন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এই দুটি গরু।
খামারের মালিক তাজুল ইসলাম দাবি করেছেন, প্রায় ৪০ মণ ওজনের ‘কালু’ বাগেরহাট জেলার সবচেয়ে বড় গরু হতে পারে। ফ্রিজিয়ান জাতের কালো-সাদা রঙের এই ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট। গরুটির দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। একই খামারের আরেকটি ষাঁড় ‘ধলু’র ওজন প্রায় ২৫ মণ। যার মূল্য চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা।
খামারি তাজুল ইসলাম বাসসকে বলেন, যে ব্যক্তি গরু ২টি কিনবেন তাকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ২টি ছাগল উপহার হিসেবে দেওয়া হবে।
তিনি বলেন, এবারই প্রথম এত বড় আকৃতির ষাঁড় পালন করেছি। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা গরু ২টি দেখতে আসছেন। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন।
তিনি জানান, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু ২টি লালন-পালন করা হয়েছে। খাবার হিসেবে কাঁচা ঘাস, কুড়া ও ভুসি দেওয়া হয়। কোনো ধরনের হাইব্রিড বা ক্ষতিকর খাদ্য ব্যবহার করা হয়নি।
তাজুল ইসলাম বলেন , প্রতিদিন ভোরে গরুর খামার পরিষ্কার করা হয়। নিয়মিত গোসল ও পরিচর্যার মাধ্যমে প্রায় ২৮ থেকে ২৯ মাস ধরে ষাঁড়গুলোকে বড় করেছি। আমাদের মূল পেশা দুগ্ধ খামার হলেও প্রতিবছর কোরবানির ঈদ উপলক্ষে কিছু ষাঁড় পালন করা হয়।
স্থানীয়দের মতে, বিশাল আকৃতির ‘কালু’ ও ‘ধলু’ এবার মোরেলগঞ্জের কোরবানির পশুর হাটে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
সূত্র: বাসস
নিউজওয়ান২৪.কম/গাজী NewsOne24.com/Gazi
- বাঙালির বংশ পদবীর ইতিহাস
- গন্ধভাদালি লতার উপকারিতা
- ‘ময়ূর সিংহাসন’
- মিশরীয় সভ্যতা এবং নীল নদ
- ব্যবহারের আগে জানুন প্লাস্টিক বোতলে চিহ্নের মানে কী
- মধ্যযুগের ইতিহাস
- পবিত্র কাবা শরীফের অজানা যত তথ্য
- বিকাশ নগদ এবং রকেট’র ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে
- হ্যালুসিনেশন আসলে কী, রোগ না অন্য কিছু?
- পিরামিডের অজানা তথ্য…
- চুম্বকের আদ্যোপান্ত...
- ‘রক্ত’ রঙের রহস্য...
- ‘চুম্বন’ আদর ও ভালোবাসার বহিঃপ্রকাশ
- ‘ধানমন্ডি’ নামকরণের ইতিহাস
- প্রথম মসজিদ নির্মাণের ইতিহাস

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়