কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি
কুষ্টিয়ায় পৃথক স্থানে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে সদর উপজেলার কবুরহাট এবং দৌলতপুর উপজেলার মুসলিমনগর এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এসব ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) নাছির উদ্দিন বলেন, রাতে সদর উপজেলার কবুরহাট মাদ্রাসাপাড়া জিকে ক্যানেলের পাশে দুইদল মাদক ব্যবসায়ীর গোলাগুলি চলছে। এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এসআই মোস্তাফিজসহ ৪ পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর নাম জানার চেষ্টা চলছে।
এদিকে, দৌলপুর থানার ওসি শাহ দারা খান জানান, রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার মুসলিমনগর মাঠে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার দৌলতপুর হাসাপতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের নাম মদন (৪৫)। তিনি সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের রিফাজ উদ্দিনে ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৯০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজওয়ান২৪/এমএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়