কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
ছবি সংগৃহীত
কুষ্টিয়ার ভোড়ামারায় দু’দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে রতন আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত রতন মাদক ব্যবসায়ী।
রোববার রাত ৩টার দিকে কুষ্টিয়ার ভোড়ামারা উপজেলার চাঁদগ্রাম ৪নং ব্রিজ এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করে পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দীন জানান, রাত ৩টার দিকে ভোড়ামার উপজেলার চাঁদগ্রাম ৪নং ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। এমন সংবাদে পুলিশ সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে এলাকা তল্লাশি করে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে নিহত ব্যক্তির নাম রতন আলী, তিনি একই উপজেলার ধরমপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউজওয়ান২৪/এমএম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ