কুমিল্লায় ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যুর অভিযোগ উঠেছে।
রবিবার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুস সাত্তার প্রকাশ মাইনু মিয়া (৬২) ওই একই এলাকার বাসিন্দা।
এ ঘটনার পর ছেলে ফরহাদ হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা বলেন, পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরে সকালে ছেলে স্বাস্থ্য সহকারী ফরহাদ হোসেন তার পিতা আবদুস সাত্তার মাইনু মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ফরহাদ হোসেনকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে এবং ফরহাদকে আটক করে।
নিউজওয়ান২৪/টিআর
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়