কবর থেকে কঙ্কাল গায়েব!
শেরপুর প্রতিনিধি
ছবি সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে একটি পারিবারিক কবরস্থানের কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
সোমবার গভীর রাতে উপজেলার শেকেরকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় ঘটনাটি লাশের স্বজন আব্দুল করিম মিয়ার নজরে আসে। চুরিকৃত কঙ্কালটি হলো ৮ মাস আগে মারা যাওয়া ওই গ্রামেরই আশ্রব আলীর।
লাশের স্বজন আব্দুল করিম মিয়া জানান, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন কবরের মাটি খুঁড়া ও বাঁশ ওঠানো। পরে কাছে গিয়ে দেখেন কাফনের কাপড় আছে কিন্তু লাশের কঙ্কাল নেই। ঘটনাটি জানাজানি হলে উৎসুক মানুষ ওই কবরটি দেখতে আসে।
এদিকে, গত ৩ নভেম্বর ওই গ্রামেরই পার্শ্ববর্তী অপর একটি সামাজিক কবরস্থান থেকে সংঘবদ্ধ চোরচক্র আরও তিনটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে নালিতাবাড়ীর ওসি আবুল খায়ের বলেন, আমরা সংঘবদ্ধ কঙ্কাল চোরচক্রকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনই ঘটনাস্থল পরিদর্শন করার জন্য একজন অফিসারকে পাঠাচ্ছি
নিউজওয়ান২৪/এমএম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়