‘এবি’-র এমডির পদত্যাগ
নিউজ ডেস্ক
ফাইল ছবি
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী পদত্যাগ করেছেন।
তিনি বৃহস্পতিবার তার পদত্যাগপত্র পরিচালনা পর্ষদের কাছে জমা দিয়েছেন।
জানা গেছে, ব্যাংকটির সাবেক চেয়ারম্যানসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে দুদকে তলব করা হয়েছে। সেই কারণে এই ব্যাংকটির বিভিন্ন অনিয়ম এখন আলোচিত। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
মসিউর রহমান চৌধুরী ২০১৭ সালের ৯ মার্চ থেকে এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োজিত আছেন। এই পদে যোগদানের পূর্বে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ঋণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ২০০৩ সালের ২৬ জুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবি ব্যাংক ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে যোগদান করেন। তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. কম (অনার্স), এম. কম (অ্যাকাউন্টিং) সম্পন্ন করে ‘সিনিয়র অফিসার-ফিনান্সিয়াল এনালিস্ট’ হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি সেখানে ২২ জুন ২০০৩ সাল পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন ও অস্ট্রেলিয়া থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।
আরব-বাংলাদেশ ব্যাংকের (এবি) মহাখালী শাখার ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের ১২ জন পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ১৭ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম স্বাক্ষরিত এক নোটিশে তাদের তলব করা হয়েছে। দুদক সূত্র জানায়, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, পরিচালক মো. ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল, প্রফেসর ডা. মো. ইমতিয়াজ হোসেনকে আগামী ১ অক্টোবর তলব করা হয়েছে। পরিচালক শিশির রঞ্জন বোস, পরিচালক সৈয়দ আফজাল হাসান উদ্দীন, সাবেক পরিচালক মিশাল কবির, সাবেক পরিচালক ফাহিমুল হককে ২ অক্টোবর তলব করা হয়েছে। একই বিষয়ে সাবেক পরিচালক মো. মেজবাহুল হক, আনোয়ার জামিল সিদ্দিকী, সাবেক পরিচালক বিবি সাহা রায় ও সাবেক পরিচালক জাকিয়া শাহরুদ খানকে আগামী ৩ অক্টোবর তলব করেছে দুদক।
নিউজওয়ান২৪/জেডএস
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়