এবার ফেসবুকেও ‘ডিলিট’ করা যাবে প্রেরিত বার্তা
নিউজ ডেস্ক
প্রতীক ছবি
ভুল জায়গায় পাঠিয়ে ফেলেছেন ভুল বার্তা। এই ধরণের সমস্যা অন্ত নেই। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে মিলেছে সমাধান সূত্র। বেশ কিছুদিন হল, এই অ্যাপে যোগ হয়েছে মেসেজ ডিলিট করার ফিচার। আর এবার সেই তালিকাতেই নাম লেখাতে চলেছে ফেসবুকও। এবার মেসেঞ্জারে পাঠানো বার্তা মোছার ফিচার থাকতে চলছে।
সম্প্রতি এমনটাই জানিয়েছে মার্ক জুকেরবার্গের সংস্থা। জানানো হয়েছে ফেসবুক মেসেঞ্জার অ্যাপে আসতে চলেছে এক নতুন ফিচার, যার নাম ‘আনসেন্ড’। এর মাধ্যমে ‘চ্যাট থ্রেড’ থেকে পাঠানো কোনও মেসেজ মুছে ফেলতে পারবে বার্তা প্রেরক। মেসেজ পাঠানোর ১০ মিনিটের মধ্যে এই সুযোগ ব্যবহার করতে পারবেন বার্তা প্রেরক। পার্সোনাল এবং গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রেই এই ফিচারের সুবিধা পাবেন গ্রাহকরা।
গত বছর মার্ক জুকেরবার্গের তরফে ব্যবহারকারীদের কাছে মেসেজ পাঠানো হয় এবং পরে তা ডিলিটও করে দেওয়া হয়। বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী বিষয়টি জনসমক্ষে এনেছিলেন। যদিও তখন কেবল ফেসবুক কর্তাই এই ফিচারটি ব্যবহার করতে পারতো। তবে বাকি ব্যবহারকারীদের কথা ভেবে সবার জন্য এই ফিজার কার্যকর করতে চলেছে মার্ক জুকেরবার্গের সংস্থা।
কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?
‘আনসেন্ড’ ফিচারে দু’টি অপশন পাবেন ব্যবহারকারীরা। প্রথমটি, ‘রিমুভ ফর ইউ’ এবং দ্বিতীয়টি ‘রিমুভ ফর এভরিওয়ান’, অনেকটা হোয়াটঅ্যাপের মতোই। ডিলিট করতে চাওয়া মেসেজের ওপর খানিক্ষণ স্পর্শ করে থাকলে যে দু’টি অপশন মিলবে তার প্রথম অপশন যাচাই করে প্রেরকের ‘চ্যাট থ্রেড’ থেকে মেসেজ মুছে যাবে, সেক্ষেত্রে শুধু প্রেরকই মেসেজ দেখতে পাবেন না, বাকিরা সেই মেসেজ পড়তে পারবেন। আর ‘রিমুভ ফর এভরিওয়ান’র ক্ষেত্রে যাকে বা গ্রুপে যাদের মেসেজ পাঠানো হয়েছিল, তারা আর কেউই মেসেজটি দেখতে পারবেন না। পরিবর্তে চ্যাট থ্রেডে লেখা থাকবে ‘মেসেজ ডিলিটেড’। মেসেঞ্জার অ্যাপের নতুন ভার্সনে এই ফিচার সংযোজিত হবে।
নিউজ ওয়ান২৪/ইরু
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়