এবার দ্রুত ‘কবর খোঁড়া’ প্রতিযোগিতা!
সাতরং ডেস্ক
মানুষের বিদঘুটে ভাবনা-চিন্তা আর কর্মকাণ্ডের আগপাশতলা প্রায় ক্ষেত্রেই খুঁজে পাওয়া কঠিন। ধরুন যদি শোনেন, কোথাও কবর খোঁড়ার প্রতিযোগিতা হয়েছে- বিষয়টা তাৎক্ষণিকভাবে কেমন লাগবে! বাস্তবে এমনই ঘটেছে ইউরোপের দেশ স্লোভাকিয়ার ট্রেনশিন শহরে।
কম চেনাজানা শহর হলেও প্রতিযোগিতাটা কিন্তু হয়েছে আন্তর্জাতিক। এতে অংশ নিয়েছে স্লোভাকিয়া ছাড়াও পোল্যান্ড ও হাঙ্গেরির প্রতিযোগিরা। তিন দেশের দশটি দল এতে অংশ নেয়।
আয়োজকদের দাবি- গোরখোদকদের কাজটা কতোটা কষ্টের তা বোঝানোর জন্য আয়োজন করা হয়েছিল কবরখোড়া প্রতিযোগিতার। এতে মধ্য ইউরোপ অঞ্চলের সবচেয়ে চালু অর্থাৎ করিৎকর্মা গোরখোদক দলের মুকুট জয় করেছে স্লোভাকিয়ার কালনা নাড হ্রনোম গ্রামের পিটার পাস্তোরক ফুনারেল সার্ভিসের একদল গোরখোদক।
কবর খোঁড়ার জন্য কোনো আধুনিক যন্ত্রপাতি নিষিদ্ধ ছিল প্রতিযোগিতায়। শুধু বেলচা আর গাঁইতি দিয়ে পাঁচফিট গভীর, লম্বায় সাড়ে ছয় ফিট আর পাশে তিন ফিটের কবর খুড়তে হয় প্রতিযোগিদের।
অন্ত্যেষ্টিক্রিয়া, কবরস্থকরণ ও শবদাহকরণ সেবা সংক্রান্ত তৃতীয় আন্তর্জাতিক প্রদর্শনীর অংশ হিসেবে এই কবরখোড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকদের মুখপাত্র ক্রিস্টিয়ান স্ট্রিজ জানান, জনসাধারণকে গোরখোদকদের কাজের গুরুত্ব বোঝানো ছাড়াও অন্ত্যেষ্টিক্রিয়া সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে পরস্পরের সঙ্গে মেলবনধন করিয়ে দেওয়ার জন্য এ ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এমিরেটস২৪৭
নিউজওয়ান২৪.কম/একে
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়