এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার
নিজস্ব প্রতিনিধি
ইসহাক সরকার। ছবি সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার শুক্রবার (২৪ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন।
এনসিপির কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন, শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ইসহাক সরকারের যোগদান অনুষ্ঠান হবে।
জানা গেছে, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে যাচ্ছেন। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হতে যাচ্ছেন। সরে দাঁড়াচ্ছেন বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
এ বিষয়ে ইসহাক সরকার বলেন, তাকে বিএনপির পক্ষ থেকে মানুষের সেবা করার সুযোগ দেওয়া হয়নি। এছাড়া অফিস দখল করে নেওয়া হয়েছে, আরও নানাভাবে হয়রানি করা হয়েছে। সকলের দোয়া চেয়ে কারও প্রতি কোনো বিদ্বেষ না রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নিউজওয়ান২৪.কম/রুম্মান গাজী
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়