একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, গৃহকর্তা পলাতক
নিউজওয়ান২৪ ডেস্ক
ছবি: সংগৃহীত
গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছে।
শনিবার সকালে উপজেলার রাউৎকোনা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম।
তিনি গণমাধ্যমকে বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতরা হলেন—ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫) ও মারিয়া (৮), ছেলে ফরিদ (২) ও শ্যালক রসুল মিয়া (২২)।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুবাইর হোসেন জানান, ভাড়ায় চালিত গাড়ির চালক ফোরকানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তিনি পরিবার নিয়ে প্রবাসী মনির হোসেনের বাড়িতে বছর খানেক ধরে ভাড়া থাকতেন।
এক প্রশ্নের জবাবে ওসি শাহিনুর বলেন, শুক্রবার রাতের কোনো একসময় ৫ জনকে হত্যা করা হয়। শনিবার ভোরে পলাতক স্বামী নিহতের স্বজনদের মোবাইল ফোনে খুনের ঘটনা জানিয়েছেন।
নিউজওয়ান২৪.কম/গাজী NewsOne24.com/Gazi
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়