ঈশ্বরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে উন্নয়ন মেলা উদ্বোধনের প্রাক্কালে বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে শিশু, ছাত্রীসহ ৬ জন আহত হন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, উন্নয়ন মেলার উদ্বোধনের সময় সেখান থেকে ৬০ গজ দূরে বেলুনে গ্যাস ভরার জন্য সিলিন্ডার রেখেছিল এক বেলুন বিক্রেতা। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। তখন অনেকেই আতঙ্কে ছোটাছুটি শুরু হয়। এতে বেলুন বিক্রেতাসহ ছয়জন আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবায়ের হোসেন বলেন, আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে বেলুন বিক্রেতা বাপ্পীর (৪৫) বাড়ি পাবনার গোবিন্দপাড়ায়।
সারা দেশের মতোই উপজেলা প্রশাসন ঈশ্বরদী উপজেলা পরিষদের চত্বরে তিন দিনের উন্নয়ন মেলা আয়োজন করে। ঈশ্বরদীর উন্নয়ন মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৬২টি স্টল রয়েছে।
নিউজওয়ান২৪/এএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ