আজ থেকে মোবাইল ব্যাংকিং বন্ধ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষ্যে আজ বিকেল থেকে টানা ৪৮ ঘণ্টা সবধরনের মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
‘মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন পরিচালনা সাময়িকভাবে বন্ধকরণ’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, ‘বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যরত সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে ২৮ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টা হতে ৩০ ডিসেম্বর রোববার বিকাল ৫টা পর্যন্ত টানা ২৮ ঘণ্টা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সকল ধরনের লেনদেন পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো’।
সার্কুলারে আরো বলা হয়েছে, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লেনদেনের সুযোগ রেখে ২৯ ডিসেম্বর শনিবার বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর রোববার বিকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চালু রাখা যেতে পারে।
সার্কুলারে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক/সাবসিডিয়ারিসমূহকে এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি সম্পর্কে গ্রাহকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করতে বলা হয়েছে।
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়