আগামী বাজেটে গাড়ি আমদানিতে শুল্ক বৈষম্য দূর করা হবে
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, নতুন ও পুরাতন (রিকন্ডিশন) গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক বৈষম্য দূর করা হবে।
রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় রবিবার (৩১ মার্চ) দুপুরে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আমরা বাজেট আলোচনায় যুক্তিসঙ্গত প্রস্তাব নিয়েছি। সেগুলো আমরা দেখবো। আপনারা নতুন ও পুরাতন গাড়ির মধ্যে একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছেন। নতুন গাড়ি ক্ষেত্রে কাস্টম ডিউটি আর পুরাতন গাড়ি আমদানিতে কাস্টম ডিউটি কত সে চিত্র তুলে ধরেছেন। পুরাতন গাড়ির ক্ষেত্রে ইয়োলো বুক থাকায় আপনারা আসল মূল্য দিচ্ছেন আর নতুন গাড়ির ক্ষেত্রে কেউ কেউ মূল্যের ওপর ম্যানুপুলেশন করছে। তাই গাড়ি আমদানিতে আগামী বাজেটে এ বৈষম্য সমন্বয়ে চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, গত বছর আমরা হাইব্রিড গাড়িকে উৎসাহিত করেছি। তাতে ব্যবহারও বেড়েছে। গাড়ি দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হচ্ছে এবং অনান্য সুবিধাও বাড়ছে। ফলে আগামীতে দেশে গাড়ি উৎপাদনের ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে।
এ সময় বারবিডার সভাপতি হাবিব উল্লাহ ডন রিকন্ডিশন গাড়িতে অবচয় সুবিধা ৫ বছরের জন্য ৪৫ শতাংশ করার দাবি করেন। এছাড়া হাইব্রিড প্রযুক্তির গাড়িতে সিসি স্ল্যাব ও সম্পূরক শুল্কের হার পুনর্বিন্যাসসহ শতভাগ পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক গাড়ির সম্পূরক শুল্ক হার সম্পূর্ণ প্রত্যাহার করা ও ১২ থেকে ১৫ সিটের মাইক্রোবাসের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব পেশ করেন।
আলোচনা সভায় এনবিআরের সদস্য, কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/ইরু
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়