অবৈধ ইন্টারনেট সেবায় মোবাইল জায়ান্ট গ্রামীণফোন!
স্টাফ রিপোর্টার
ঢাকা: অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ‘গো ব্রডব্যান্ড’ ইন্টারনেট সেবা বিক্রি করায় দেশীয় মোবাইল সেবাদাতা জায়ান্ট অপারেটর গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিটিআরসি।
নোটিসে বাংলাদেশ টেলিগ্রাফিক রেগুলেটরি কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনের কাছে জানতে চেয়েছে- আইনভঙ্গের কারণে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। আগামী ৩০ দিনের মধ্যে গ্রামীণফোনকে এর জবাব দিতে বলেছে বিটিআরসি।
গত বুধবার গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানোর এ নোটিশ পাঠানো হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, আইন ভঙ্গ করে গ্রামীণফোন অবৈধ ‘গো ব্রডব্যান্ড` সেবা দিয়েছে সোনালী ব্যাংককে। ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে- এমনটি কেন করা হয়েছে?
বিটিআরসির নোটিসের সন্তোষজনক জবাব দিতে না পারলে গ্রামীণফোনকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে বলে বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছেন।
নোটিস প্রসঙ্গে বিটিআরসি সচিব সরওয়ার আলম জানান, গ্রামীণফোন উত্তর দেওয়ার পর কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।
গ্রামীণফোনের অবৈধ এই কাজের এ বিষয়ে প্রতিষ্ঠানের হেড অফ এক্সটারনাল কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামালকে প্রশ্ন করলে মূল প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, আমরা বিটিআরসি থেকে নোটিস পেয়েছি এবং সে অনুযায়ী আমাদের জবাব দেব।
চিঠিতে বলা হয়েছে, মোবাইল অপারেটর লাইসেন্সের নীতিমালা ভঙ্গ করে সোনালী ব্যাংকে ইন্টারনেট সেবা দিতে ফাইবার অপটিক সংযোগ স্থাপন করেছে দেশেল শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন।
টু জি ও থ্রি জি লাইসেন্সের নীতিমালা অনুযায়ী মোবাইল কোনো অপারেটর শুধু মোবাইল ডিভাইস এবং মডেমের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে পারে।
দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসমূহের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) গত ২৮ ফেব্রুয়ারি গ্রামীণফোনের এ অবৈধ‘গো ব্রডব্যান্ড’ সার্ভিসের বিষয়ে লিখিতভাবে অভিযোগ করার পর কর্তৃপক্ষের নজরে আসে।
নিউজওয়ান২৪.কম/একে
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়