দেড় হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচিতে দেড় হাজার পিস ইযাবাসহ সিদ্দিক হোসেন ভোলা (৫৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৭ এপ্রিল) রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে রাজাপুর ইউনিয়নের সমেশরপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক করে।
আটক সিদ্দিক উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের মৃত মকদম সরকারের ছেলে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক নাজমুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সমেসপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে দেড় হাজার পিস ইযাবাসহ সিদ্দিক হোসেন ভোলাকে আটক করি। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজওয়ান২৪/ইরু
