NewsOne24

জঙ্গি অর্থায়ন: ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার

নিইজ ওয়ান24.কম

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:০৩ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার

ঢাকা: জঙ্গি অর্থায়নের দায়ে গ্রেফতার ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন স্থগিত করেছেন চেম্বার জজ।

মঙ্গলবার এক আদেশে জঙ্গি পৃষ্ঠপোষক শাকিলার জামিনের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন আদালত।

আদালত সূত্র জানায়, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে সন্ত্রাস দমন আইনের দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর ফলে ২৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটির শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জঙ্গি সংগঠন `শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়নের দায়ে দায়ের করা দু’টি মামলায় গত সোমবার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি ফরিদ আহমদ ও বিচারপতি একে এম জহিরুল হকের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জামিন দেন। জামিন আদেশে বলা হয়েছিল, অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত এ জামিন দেয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, ব্যারিস্টার শাকিলা জঙ্গিদের অস্ত্র কেনার জন্যএক কোটি আট লাখ টাকা দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ আগস্ট দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে চট্টগ্রাম বিএনপির নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিনজনকে আটক করে র‌্যাব-৭।

পরে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় দায়ের করা দুটি মামলায় গ্রেফতার দেখানো হয় শাকিলাকে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

নিউজওয়ান২৪.কম/এসএল