NewsOne24

২ হুজি সদস্যসহ গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) দুই সদস্যসহ ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগের উপকমিশনার মাসুদুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান,  দুই হুজি সদস্যসহ ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি ও ১০ কেজি গান পাওডার উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম জানাতে পারেননি তিনি।

নিউজওয়ান২৪/ইরু