ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা
তাজা খবর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:৩৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:৩৬ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের গুলির সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্র্রতি বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা ও পরম মমতায় স্মরণ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২১ ফ্রেব্রুয়ারি) রাত ১২টা ১টি মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী, বিএনপি চেয়ারপার্সন এবং সকল শ্রেণী-পেশার নাগরিক।
এরপর পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
নিউজওয়ান২৪.কম
