NewsOne24

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তাজা খবর ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:১৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

দুই দিনের জার্মানি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯ ফেব্রুয়ারি রোববার রাত আটটায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আবুধাবিতে ছয়ঘন্টার যাত্রাবিরতি শেষে বিমানবন্দরে তাকে বিদায় জানান আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরান।

বর্তমান বিশ্বে নিরাপত্তা আলোচনার সেরা ‘থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মান সফর করেন প্রধানমন্ত্রী। শনিবার স্থানীয় সময় রাত নয়টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে তিনটা) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী।পথে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রায় ছয় ঘণ্টা যাত্রাবিরতি করেন তিনি।

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব কামালউদ্দিন আহমেদ ও প্রেস সচিব ইহসানুল করিম।

নিউজওয়ান২৪.কম