NewsOne24

লুমিনাস স্কুলে একুশে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক

নিইজ ওয়ান24.কম

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:০৬ এএম, ১৮ মে ২০১৬ বুধবার

ঢাকা: লুমিনাস আইডিয়াল স্কুলের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘অমর একুশে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা-২০১৬’ এর আয়োজন করা হয়েছে। ছবির বিষয়বস্তু: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর প্রতিযোগিদের বয়সসীমা রাখা হয়েছে ৭ থেকে ১৪ বছর।

রাজধানীর মগবাজারের দিলুরোডে অবস্থিত লুমিনাস স্কুলে আগামী ২১ ফেব্রুয়ারি, ২০১৬ মহান ভাষা শহীদ দিবসে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা।

এতে প্রথম পুরস্কার বিজয়ী শিশু-কিশোরকে দেওয়া হবে নগদ ৫০০০/-, ক্রেস্ট, বই ও সার্টিফিকেট। দ্বিতীয় পুরস্কার থাকছে ৪০০০/-, ক্রেস্ট, বই ও সার্টিফিকেট এবং তৃতীয় পুরস্কার টাকা ৩০০০/-, ক্রেস্ট, বই ও সার্টিফিকেট।

এছাড়াও অংশগ্রহণকারী সব প্রতিযোগীর জন্যে রয়েছে বই, অংশগ্রহণ সার্টিফিকেটসহ বিভিন্ন উপহারসামগ্রী।

প্রতিযোগিতার নিবন্ধন ফি ২০০/ টাকা। নিবন্ধনের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৬। আগ্রহী শিশু ও অভিভাবকরা নিবন্ধন ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: লুমিনাস আইডিয়াল স্কুল, ৩৭১দিলু রোড, ইস্কাটন, ঢাকা ১২১৭, ফোন ৫৮৩১৪৭০৭, ০১৭২৬৫০০৩২৪, ০১৭২৬৫০০২০৬।

নিউজওয়ান২৪.কম/এসআর