খাঁটি মাখন চেনার উপায়
লাইফস্টাইল ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:১৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ফাইল ছবি
মাছ থেকে শুরু করে মাংস— ভেজাল ছড়িয়ে পড়েছে সর্বত্র। বাজার থেকে কিনে আনা মাখনেও থাকতে পারে ভেজাল। কী করে বুঝবেন আপনি যে মাখন খাচ্ছেন সেটি খাঁটি কিনা? সহজ একটি উপাদানে মাখন পরীক্ষা করতে পারেন আপনি। এ কাজের জন্য আপনার প্রয়োজন হবে মিউরিয়্যাটিক অ্যাসিড।
প্রথমে এক চামচ মাখন গলিয়ে নিন। গলানো মাখন একটি স্বচ্ছ কাচের বয়ামে রাখুন। এবার গলানো মাখনে যোগ করুন সমপরিমাণ মিউরিয়্যাটিক অ্যাসিড। এবার বোতলের মুখ বন্ধ করে ঝাঁকিয়ে রেখে দিন। কয়েক মিনিট অপেক্ষা করুন।
কিছু সময় পর পাত্রটি লক্ষ্য করুন। যদি পাত্রের নিচে কোনো লালচে আস্তরণ দেখেন তবে বুঝবেন আপনার কেনা মাখন খাঁটি নয়। বরং এটি ভেজালে ভরপুর ডালডা।
সাবধানতা : সাধারণত বাথরুম পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় মিউরিয়্যাটিক অ্যাসিড। এটি অতি সক্রিয় রাসায়নিক। তাই ঘরোয়া কাজে এ অ্যাসিড ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করুন।
নিউজওয়ান২৪/ইরু
