নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ফোনে
তথ্য প্রযুক্তি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
মোবাইল ফোনে নেটওয়ার্ক সমস্যা নিয়ে আমাদের প্রায়ই ভুগতে হয়। বিশেষ করে গ্রামাঞ্চল বা মফস্বলে গেলে তো নেটওয়ার্ক প্রায় পাওয়াই যায়না। এবার নেটওয়ার্ক ছাড়াই মোবাইল ফোনে কল করা, কল ধরা বা ইন্টারনেট ব্যবহারের করা যাবে বিকল্প পদ্ধতিতে।
এটি উদ্ভাবন করেছে সংযুক্ত আরব আমিরাতের ‘থুরায়া’ নামের একটি স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশেষ এক ধরনের একটি অ্যাডাপটার ও অ্যাপ তৈরি করেছে। এগুলো যা অ্যান্ড্রয়েড ফোনকে স্যাটেলাইট ফোনে রূপান্তর করবে।
এরই মধ্যে থুরায়া তাদের অ্যাডাপটারটি বাজারে নিয়ে এসেছে। এজন্য প্রথমে অ্যাডাপডারটি মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত করতে হবে। এরপর ‘স্যাটস্লিভ’ অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে হবে। অ্যাডাপটারটি মোবাইল ফোনে যুক্ত করার পর স্যাটেলাইড মুড অন হবে। তখন স্যাটস্লিভ অ্যাপটি দিয়ে মোবাইলে কল করা ও কল রিসিভ করাসহ ইন্টারনেট ব্যবহারের মতো সব সুবিধাই মিলবে।
এ পদ্ধতিতে মূলত মোবাইল ফোন নেটওয়ার্ক নির্ভরতা থেকে বেরিয়ে স্যাটেলাইট নির্ভর হবে। ফলে নেটওয়ার্কের সীমাবদ্ধতা আর থাকবে না। তবে এখনো সব মোবাইলে এই সুবিধা পাওয়া যাবে না।
আইফোন ও নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা নিতে পারছেন। অ্যাডাপটারটি বেশ হালকা করা হয়েছে। ওজন মাত্র ৩৭ গ্রাম, মোবাইলের একটি ব্যাটারির সমান হবে। বহনে তেমন কষ্টও হবেনা।
থুয়ারার এই সেবা এরই মধ্যে ১৬১টি দেশে পৌঁছে গেছে। আপনি চাইলে গুগল প্লে স্টোর গিয়ে স্যাটস্লিভ অ্যাপটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন।
নিউজওয়ান২৪/ইরু
