NewsOne24

শান্তিপূর্ণভাবে চলছে

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

পুরোদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, আমার জানা মতে সারাদেশে কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, ঢাকা-১২ আসনে (তেজগাঁও, শেরেবাংলা ও রমনা আংশিক) আসাদুজ্জামান কামালের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম নীরব।

নিউজওয়ান২৪/জেডএস