NewsOne24

চলতি বছরের সবচেয়ে সুন্দর স্মার্টফোন

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বছর শেষ হতে আর মাত্র দুই দিন বাকি! চলতি বছরে বাজারে আসা স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর স্মার্টফোনের তালিকা তৈরি করেছে ভারতীয় সংবাদমাধ্যম গেজেটস নাউ। তাদের তালিকায় স্থান পাওয়া স্মার্টফোনগুলো হলো-

স্যামসাং গ্যালাক্সি এস-নাইন প্লাস: ২০১৮ সালে সবচেয়ে সুন্দর স্মার্টফোনের তালিকায় শীর্ষে আছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস-নাইন প্লাস। এর র‍্যাম ৬ গিগা এবং ইন্টারনাল স্টোরেজ ৬৪ গিগা। এছাড়া এতে বাড়টি স্টোরেজ কার্ড সংযুক্ত করার সুযোগ আছে।

হুয়াওয়ে মেট-টুয়েন্টি প্রো: হুয়াওয়ের এই স্মার্টফোনটির ডিজাইন অনেকটা স্যামসাং গ্যালাক্সি এস-নাইনের মতোই। এর র‍্যাম ৬ গিগা এবং ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগা। হুয়াওয়ের এই স্মার্টফোনের ব্যাটারি ক্ষমতা ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার।

আইফোন এক্সএস ম্যাক্স: এ বছরের সুন্দর স্মার্টফোনগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে আছে আইফোন এক্সএস ম্যাক্স। এই ফোনের ‘গোল্ড কালার’ ভার্সনটিকে মূলত সুন্দর ফোনের তালিকায় রাখা হয়েছে। এর র‍্যাম ৪ গিগা আর স্টোরেজ ৬৪, ২৫৬ ও ৫১২ গিগা।

আইফোন এক্সআর: আইফোন এক্সআরও এই তালিকার রয়েছে। এই মডেলের রেড, ইয়েলো, হোয়াইট, কোরাল, ব্ল্যাক ও ব্লু কালারের ফোন বাজারে এসেছে। এর মধ্যে সুন্দর হিসেবে ধরা হয়েছে ব্লু এবং রেড কালারের ফোনকে।

নিউজওয়ান২৪/জেডএস