NewsOne24

প্রযুক্তির ‌অজানা তথ্য

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রযুক্তিবিদ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পর্দার আড়ালের এমন অনেক মজাদার ও চমকপ্রদ তথ্য রয়েছে যেগুলো হয়তো গুটি কয়েক মানুষ ছাড়া কেউই জানেন না। 

এমনই কিছু তথ্য থাকছে আজকের আয়োজনে-

১. প্রযুক্তি দুনিয়ার জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপলের লোগো কিন্তু শুরুতে এখনকার মতো ছিলো না। তখন এমন একটি লোগো ব্যবহার করা হতো যেখানে স্যার আইজাক নিউটন একটি আপেল গাছের নিচে বসে আছেন এবং তার মাথা বরাবর একটি আপেল পতিত হচ্ছে!

২. রোবট শব্দটি উদ্ভূত হয়েছে চেক ভাষার 'রোবোতা' শব্দটি থেকে। যার অর্থ কাজ বা পরিশ্রম।

৩. একজন সাধারণ মানুষ স্বভাবত প্রতি মিনিটে ২০বার চোখের পাতা ফেলেন। কিন্তু একজন নিয়মিত কম্পিউটার ব্যবহারকারী প্রতি মিনিটে চোখের পলক ফেলেন মাত্র ৭ বার!

৪. সর্বপ্রথম ভিসিআর (ভিডিও ক্যামেরা রেকর্ডার) আবিষ্কৃত হয় ১৯৫৬ সালে, তখন এর আকার ছিল বড়োসড়ো একটি পিয়ানোর মতো!

৫. যে কোনো সাধারণ কর্মদিবসে একজন টাইপিস্টের হাতের আঙুল অন্তত ১২.৬ মাইল দৈর্ঘ্য অতিক্রম করে শুধুমাত্র টাইপ করার মাধ্যমে!

৬. মাইক্রোসফট এবং অ্যাপলের মধ্যে শুরু থেকে দ্বন্দ্ব চলে আসলেও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস-এর বাড়ির ডিজাইন কিন্তু একটি অ্যাপল নির্মিত ম্যাকিনটোশ কম্পিউটারের মাধ্যমেই তৈরি করা হয়েছে!

৭. রেডিও আবিষ্কার করে বাজারে ছাড়ার পর প্রথম ৫কোটি কপি বিক্রি হতে সময় লেগেছিল সুদীর্ঘ ৩৮ বছর! টেলিভিশনের ক্ষেত্রে সমান সংখ্যক বিক্রি হতে সময় লাগে ১৩ বছর। অন্যদিকে বাজারে আসার পর ৫কোটি আইপড বিক্রি হতে সময় লাগে মাত্র ৩বছর!

৮. ইতিহাসের সর্বপ্রথম আবিষ্কৃত ক্যামেরায় ছবি তুলতে হলে তার সামনে বসে থাকতে হত কাঁটায় কাঁটায় ৮ঘন্টা!

৯. ইলেকট্রিক চেয়ার সর্বপ্রথম আবিষ্কার করেন আলফ্রেড সাউথউইক নামের একজন ডেন্টিস্ট!

১০. ক্রেডিট কার্ডের ইএমভি চিপ সর্বপ্রথম ব্যবহার শুরু হয় ফ্রান্সে, ১৯৮৬ সালে। তার কিছুদিন পরেই জার্মানিতে এর ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে।

১১. ১৯৭৭ সালে বাজারে আসা অ্যাপল টু কম্পিউটারের হার্ডড্রাইভ ছিল মাত্র ৫ মেগাবাইটের!

১২. সাধারণভাবে একজন পাঠক কাগজে লেখা কোনো কিছু যে গতিতে পড়তে পারেন, ইলেকট্রনিক স্ক্রিনে একই লেখা পড়ার সময় তার গতি অন্তত ১০ শতাংশ কমে যায়!

১৩. সর্বপ্রথম কম্পিউটার মাউসের উদ্ভাবন করেন ডগ ইঙ্গেলবার্ট , ১৯৬৪ সালে। তিনি সেই মাউসটি তৈরি করেছিলেন কাঠ দিয়ে!

১৪. উবুন্টু হলো সবচেয়ে জনপ্রিয় লিনাক্স অপারেটিং সিস্টেম। উবুন্টু শব্দটি এসেছে একটি আফ্রিকান শব্দ থেকে, যার অর্থ 'আই অ্যাম বিকজ অফ ইউ'!

১৫. ১৯৮৩ সালে অ্যাপল বাজারে আনে তাদের অ্যাপল লিসা নামের কম্পিউটারটি। যেটি ছিল সর্বপ্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (গুই) এবং মাউসযুক্ত কম্পিউটার।

১৬. ১০২৪ গিগাবাইট মিলে হয় একটা টেরাবাইট। তেমনি ১০২৪ টেরাবাইটে হয় এক পেটাবাইট। এক পেটাবাইট মেমোরিতে ১৩.৩ বছর সময়ের সমান দৈর্ঘ্যের এইচডি টিভি ভিডিও ফাইল রাখা সম্ভব!

১৭. সর্বপ্রথম যে অ্যালার্ম ঘড়ি আবিষ্কৃত হয়, সেটিতে কেবলমাত্র ভোর চারটায় অ্যালার্ম দেয়া যেত!

১৮. ২০১৩ সালে ইংল্যান্ডের ওয়েলসের এক ভদ্রলোক ৭,৫০০ বিটকয়েনের একটি হার্ডড্রাইভ ২৫,০০০ কিউবিক ফুটের একটি বিশাল আবর্জনার স্তূপে ফেলে দেন। বর্তমানে, ওই সমপরিমাণ বিটকয়েনের দাম ৫ কোটি ডলারের মতো! ভদ্রলোক আজীবন কপাল চাপড়ে গেলেও তার ভাগ্য আর ফেরাতে পারবেন না!

১৯. যেসব সার্জন ছোটবেলায় ভিডিও গেম খেলার অভ্যাস করতে করতে বড় হয়েছেন, তারা অন্যান্য সার্জনদের তুলনায় অপারেশন পরিচালনা করার সময় ৩৭ শতাংশ কম ভুল করে থাকেন!

২০. বিখ্যাত ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডোর যাত্রা শুরু হয় ১৮৮৯ সালে, তখন তারা কেবল কাগজের তাস বানাতো!

নিউজওয়ান২৪/আরএডব্লিউ