তিনভাগে জমা দিতে হবে নোট, নইলে অর্থদণ্ড
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৭ ডিসেম্বর ২০১৫ সোমবার | আপডেট: ১১:০৭ এএম, ১৮ মে ২০১৬ বুধবার
তিনভাগে বিভক্ত করে নোট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব তফসিলী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্র ব্যবস্থাপনা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হয়।
এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকে নোট জমা দেওয়ার সময় ব্যাংকগুলোকে পুনঃপ্রচলযোগ্য, অপ্রচলনযোগ্য ও মিউটিলেটেড (খণ্ডিত নোট) নোট আলাদাভাবে জমা দিতে হবে।
এ নির্দেশনা না মানলে সংশ্লিস্ট ব্যাংককে ‘নেগেটিভ পয়েন্টের’ ওপর ভিত্তি করে অর্থদণ্ডে দণ্ডিত করবে কেন্দ্রীয় ব্যাংক। অর্থদণ্ড করার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন অনুসরণ করা হবে।
