বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
আগামীকাল রোববার (২৩ ডিসেম্বর) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
নিউজওয়ান২৪/এমএম
