NewsOne24

ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার


সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী উসকানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য গুজব আকারে ছড়ানোর অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. ওয়াহিদুন্নবী (৪৭), আরাফাত তারুন্য তামাদি (৩৭) ও আব্দুল্লাহ জাবিদ (৪৫)।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী জানান, আটকরা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিলেন। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন মনগড়া প্রচারণা চালাচ্ছিলেন। দেশজুড়ে মাদকের বিরুদ্ধে চলা যুদ্ধকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করছিলেন।

নিউজওয়ান২৪/এমএম