বার্মার সীমান্ত পুলিশ টেকনাফ থেকে দুই বাংলাদেশি জেলেকে নিয়ে গেছে
জেলা সংবাদদাতা
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:৩৪ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০১:০৪ এএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার
কক্সবাজার: টেকনাফ সীমান্ত থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশ বিজিপি।
বুধবার বেলা দেড়টার দিকে কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর লম্বাবিল পয়েন্ট থেকে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমার পুলিশ। এ খবর নিশ্চিত করেছেন বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
যোগাযোগ করলে তিনি নিউজওয়ান২৪.কমকে জানান, অপহৃত দুই জেলে হচ্ছেন আব্দুশ শুক্কুর (৪০), পিতা সৈয়দ হোসেন ও নাজির হোসেন বুলু (৩৫), পিতা আবুল হোসেন। তারা উভয়ে লম্বাবিল এলাকার বাসিন্দা।
অপহৃত জেলেদের সঙ্গীরা এ বিষয়ে বির্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লিখিত অভিযোগ দিয়েছে বলে জানান লে. কর্নেল আবুজার।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন রোহিঙ্গা ইস্যুতে দায়ী আন্তর্জাতিক মহলের ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি’!
প্রসঙ্গত, এর আগে গত ৯ নভেম্বর টেকনাফের সেন্ট মার্টিন্স দ্বীপের কাছাকাছি সাগর থেকে একটি ট্রলারসহ এর ৫ জন মাঝি-মাল্লাকে ধরে নিয়ে যায় বিজিপি। এরপর গত ১৩ নভেম্বর টেকনাফের ২ নম্বর স্লুইচ গেইট সংলগ্ন নাফ নদীর পূর্ব-দক্ষিণ এলাকা থেকে ফের তিন জেলেকে নিয়ে যাওয়া বার্মিজ সীমান্ত পুলিশ।
নিউজওয়ান২৪.কম/আরকে
