এখন থেকে ইনস্ট্রাগ্রামে পাঠানো যাবে ভয়েস মেসেজও
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৪৫ এএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
ফাইল ছবি
ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম’ আরও উন্নত করল তাদের ফিচারস। এবার সোশাল মিডিয়ার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাঠানো যাবে ভয়েস মেসেজ।
এর আগেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ তাদের সার্ভিসে ভয়েস মেসেজ পাঠানোর সুবিধা নিয়ে এসেছিল। খুব ব্যস্ততার মুহূর্তে সময় বাঁচাতে কিংবা পাঠাতে চাওয়া বার্তায় আরও একটু নিজের ছোঁয়া পৌঁছে দিতেই এই সুবিধা এনেছিল তারা। এবার সেই পথেই হাটলো ইনস্টাগ্রাম।
আগে থেকেই ইনস্টাগ্রামে ফেসবুকের মতো একটি মেসেজ পাঠানোর উপায় থাকলেও সেখানে মূলত টেক্সট, ছবি ও ভিডিও পাঠানো যেত। এবার ইনস্টাগ্রাম সেখানে নিয়ে এলো নিজের মেসেজ ‘ভয়েস মেসেজ’-এর মাধ্যমে পাঠানোর সুবিধাও।
কীভাবে পাঠানো যাবে এই মেসেজ? একটি ছবি টুইট করে ব্যবহারকারীদের কাছে তা পরিষ্কার করেছে ইনস্টাগ্রাম। এখানে মেসেজ পাঠানোর অপশনে যে মাইক্রোফোন আইকনটি থাকবে, সেটি চেপে ধরে যে কোন বার্তা রেকর্ড করেই পাঠিয়ে দেওয়া যাবে অন্য কাউকে। শুধু তাই নয়, একসঙ্গে অনেককে সেই রেকর্ড করা ভয়েস মেসেজ পাঠানোর মতন সুবিধাও থাকছে বলে জানানো হয়েছে।
নিউজওয়ান২৪/এএস
