ওসমানী বিমানবন্দরে ৫২ সোনার বার উদ্ধার
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:০২ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
ছবি: সংগৃহীত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ৩২ গ্রাম ওজনের ৫২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সোনার বারগুলো উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।
দুবাই থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী সোনা উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আহমেদুর রেজা চৌধুরী বলেন, উদ্ধারকরা সোনার ওজন ৬ কেজি ৩২ গ্রাম। এর আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন যাত্রীকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয় বলেও জানান আহমেদুর রেজা চৌধুরী।
নিউজওয়ান২৪/এএস
