NewsOne24

মুখোমুখি ২নিউইয়র্কার: হিলারি ছিলেন রিপাবলিকান ট্রাম্প ডেমোক্রেট!

সাতরং ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০১:৩৬ এএম, ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:২০ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার

এখন একজন অন্ধ ডেমোক্রেট আর অপরজন পাঁড় রিপাবলিকান হিসেবে লড়ছেন প্রেসিডেন্ট পদের জন্য- কিন্তু একথা জেনে অনেকেই চমকে যাবেন যে এ এরা দুজনই একসময় ছিলেন পরস্পরের পার্টির সমর্থক!

পুরনো নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ১৯৬৮ পর্যন্ত হিলারি ছিলেন রিপাবলিকান। আর ২০০১ পর্যন্ত ট্রাম্প ছিলেন ডেমোক্রেট। ট্রাম্প ওই সময়টা পর্যন্ত ছিলেন রেজিস্টার্ড ডেমোক্রেট ক্যান্ডিডেট। হিলারির পিতা ছিলেন রিপাবলিকান।

জীবনসঙ্গীর বিস্বস্ততা নিয়ে নিয়ে এ দুজনের অভিজ্ঞতায় ভিন্নতা রয়েছে। হিলারি তার স্বামী বিল ক্লিনটন যখন প্রেসিডেন্ট তখন শিক্ষানবীশ হোয়াউট হাউস কর্মী মিনিকা লিউনস্কির সঙ্গে পরকীয়া তথা শারীরিক সম্পর্কে ক্ষুব্ধ হলেও ক্ষমা করে দেন পতিবরকে। তবে হিলারির এই হাসিমুখে চিরতা হজম করার দক্ষতাটা হয়তো ট্রাম্পপত্নির একটু বেশিই। কারণ, ট্রাম্পের একাধিক অবৈধ সম্পর্কের ঘটনায় স্ত্রী মেলানিকা স্বামীকে বাঁচাতে বারবার তার পক্ষ নেন। উদারতায় তিনি হিলারির চেয়ে এককাঠি সরেস- বোঝা যায়।

নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন হিলারির পক্ষে সালমান রুশদি, ট্রাম্পকে বললেন ‘যৌন ঘাতক’

আর ২০০৫ সালে যখন তৃতীয়বারের মতো স্ত্রী গ্রহণ করেন ট্রাম্প (ট্রাম্পের তৃতীয় ও বর্তমান স্ত্রী মেলানিয়া)- তখন রিসিপশন পার্টিতে বর-কনেকে অভিনন্দন জানাতে এসেছিলেন বিল ও হিলারি ক্লিনটন দম্পতি।

মার্কিন নির্বাচনের এবারকার প্রেসিডেন্ট প্রার্থী প্রধান দুই প্রতিদ্বন্দ্বীই নিউইয়র্কের বাসিন্দা। সবশেষ এমন ঘটনা ঘটেছিল ৭২ বছর আগে। ১৯৪৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী থমাস ই ডেবি এবং ফ্রাঙ্কলিন রুজভেল্ট ছিলেন নিউইয়র্কার।

হিলারি এবারের নির্বাচন জিতলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। ট্রাম্প জিতলেও রেকর্ড হবে। তা হচ্ছে- সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৪৬ সালের ১৪ জুন জন্ম নেওয়া ট্রাম্পের বর্তমান বয়স ৭০ বছর। এর আগের রেকর্ডটি ছিল রোনাল্ড রিগ্যানের। তিনি যখন প্রেসিডেন্ট হন তখন তার বয়স ছিল ৬৯ বছর ৩৪৯ দিন।

নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন ৪৪ বছরের ইতিহাস বলছে- জিতে যাবেন হিলারি!

অর্থাৎ রিগ্যানের চেয়ে বয়সে দিন ১৬/১৭ আগে প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। হিলারি জিতলে হবেন দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সের প্রেসিডেন্ট। গত ২৬ অক্টোবর তিনি ৭০-এ পা দিয়েছেন। তিনি ১৯৪৭ সালের এই দিনে জন্ম নেন। যদি জেতেন, যুক্তরাষ্ট্রের ২২৭ বছরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ইতিহাসে হিলারি হবেন প্রথম নারী প্রেসিডেন্ট- এটা হবে বেশ আলোচিত রেকর্ড।

হিলারির পুরো নাম হিলারি ডায়ানে রডহ্যাম ক্লিনটন। ট্রাম্পের পুরো নাম ডোনাল্ড জন ট্রাম্প সিনিয়র।

নিউজওয়ান২৪.কম/একে