NewsOne24

প্রতিবন্ধী শিশু বহিষ্কার: স্কুলের নামে মামলা অ্যাটর্নি জেনারেলের

স্বাস্থ্য ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১১:৫১ পিএম, ৩০ অক্টোবর ২০১৬ রোববার | আপডেট: ০৩:১৯ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার

জন্মগত প্রতিবন্ধী তিন বছর বয়সী এক মেয়ে শিশুকে টয়লেট ব্যবহারে অদক্ষতার দোষে বহিষ্কার করেছিল স্কুল কর্তৃপক্ষ। এ অভিযোগে সম্প্রতি সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলের অফিস।

গত বছর নিউ জার্সির মুরসটাউন এলাকার চেস্টারব্রুক নামের ওই স্কুল থেকে শিশুটিকে বের করে দেওয়া হয়। স্কুলটির বিরুদ্ধে অভিযোগ, অন্যায়ভাবে পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে শুধু ওই নির্দিষ্ট শিশুটিকে বের করে দেওয়া হয় কিন্তু একই ধরনের সমস্যা থাকা সত্ত্বেও অন্য শিশুদের বাদ দেওয়া হয়নি।

মামলার অভিযোগে আরও বলা হয়, অপ্রতিবন্ধী বা কিছুটা সমস্যাক্রান্ত শিশুদের কিন্তু ওই স্কুলে ঠিকই পড়াশোনা চালিয়ে যেতে দিয়েছে কর্তৃপক্ষ।

নোবেল লার্নিং কমিউনিটি নামক একটি জাতীয় ভিত্তিক প্রিস্কুল চেইনের অধীন প্রতিষ্ঠান হচ্ছে চেস্টারব্রুক স্কুল। ডাউন সিনড্রোমজনিত প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুর সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে মামলার পটভূমিতে নোবেল লার্নিং কমি্উনিটি একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়- বিষয়টিতে নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। তবে নোবেলের অধীনস্থ স্কুলগুলি সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে সেবা দেওয়ার জন্যই নিবেদিত।

আরও পড়ুন অটিজম: পরিবারের ওপর সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব

তবে বাস্তবে তার উল্টোই প্রমাণ হয়েছে ওই শিশুটিকে স্কুল থেকে বাদ দেওয়ার ঘটনায়।

ক্রোমোজমের ত্রুটিজনিত কারণে জন্মগতভাবে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীতাকে ‘ডাউন সিনড্রোম’ (Down syndrome) হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। ক্রোমোজোম-২১ নামীয় একটি অতিরিক্ত ক্রোমোজমের উপস্থিতির ফলে এই সমস্যায় মানবশিশুর শরীর খর্বাকৃতির এবং মুখমণ্ডল অপেক্ষাকৃত বৃহৎ হয়ে থাকে। এমিরেটস২৪৭

নিউজওয়ান২৪.কম/একে