ইনস্টাগ্রাম ভুয়া লাইক-কমেন্ট সরাবে
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:২৪ পিএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভুয়া লাইক ও কমেন্ট সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।
এরই মধ্যে কাজ শুরু করেছে এই মাধ্যমটি।
ইনস্টাগ্রাম এমন কিছু টুল উদ্ভাবন করেছে যেগুলো দিয়ে ফেক (ভুয়া) লাইক ও কমেন্ট চিহ্নিত করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষ করে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বেশি সংখ্য লাইক-কমেন্টের স্বার্থে যারা থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করে তাদের চিহ্নিত করবে ইনস্টাগ্রামের নতুন এসব টুল।
এই উদ্যোগ সম্পর্কে এক ব্লগপোস্টে ইনস্টাগ্রাম জানায়, আমরা প্রকৃত অভিজ্ঞতা ও যোগাযোগ চাই। থার্ড পার্টির সহায়তা নিয়ে যোগাযোগ বাড়ানো প্রকৃত অভিজ্ঞতা ও যোগাযোগের অংশ নয়। পুরোপুরি এই কাজ শুরু করার পর কোনও অ্যাকাউন্টে সমস্যা পেলে সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে ইনস্টাগ্রাম।
২০১০ সালে ইনস্টাগ্রাম চালু হওয়ার পর থেকে ব্যবহারকারীরা এটা ব্যবহার করছে নিজেকে জনপ্রিয় করে তোলার একটি মাধ্যম হিসেবে।
সূত্র: বিবিসি
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
