NewsOne24

গর্ভাবস্থায় মায়েদের প্রয়োজনীয় খাবার 

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

গর্ভাবস্থায় মায়েদের সুস্থ রাখতে এবং একটি সুস্থ শিশু জন্মদানে খাবার-দাবারের বিষয়ে খেয়াল রাখা খুবই জরুরি। 

একই সঙ্গে মায়ের একটু বাড়তি খাবার খাওয়া প্রয়োজন এ সময়টায়। গর্ভাবস্থায় কী খাবার খাওয়ানো উচিত তা জেনে নিন।

একজন গর্ভবতীর খাবার পুষ্টি উপাদানের ওপর ভিত্তি করে একটু একটু বাড়াতে হবে। প্রতিদিন প্রেটিনযুক্ত খাবার যেমন- দুধ ও দুধের তৈরি খাবার, ডিম ও মাছ ইত্যাদি খাওয়াতে হবে। এগুলোর প্রতি জোর দিতে হবে। আর ভিটামিন ‘ডি’র জন্য রোদে যেতে হবে, সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে।

এ সময় শাকসবজি ও ডিমে তেলের ব্যবহার নিশ্চিত করতে হবে। শাকসবজি ও ডিমে তেলের ব্যবহার নিশ্চিত করলে ভিটামিন এ, ডি, ই ও কে পাওয়া যায়। এ ছাড়া আয়রনের পরিমাণ যেন ঠিক থাকে, সে জন্য আয়রণযুক্ত খাবার খেতে হবে। 

যেমন : শুকনো ফল, ডিম, কচুশাক, লতি, বিট, গাজরসহ অন্যান্য লাল রঙের সবজি ইত্যাদি খেতে হবে।

এছাড়া গর্ভাবস্থায় ফাস্টফুড, জাঙ্কফুড, প্রিজারভেটিভ খাবার এড়িয়ে যাওয়া সবচেয়ে ভালো।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ