ফের চালু হয়েছে স্কাইপি
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
ফাইল ছবি
দেশে হঠাৎ করে বন্ধ হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপি আবার চালু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এটি খুলে দেওয়ার পর স্মার্টফোন ও কম্পিউটার থেকে তা ব্যবহার করা যাচ্ছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে এ সংক্রান্ত মেইল পাওয়ার পর স্কাইপি খুলে দেওয়া হয়।
এর আগে সোমবার সোমবার বিকেল থেকে স্কাইপি ব্যবহার করা যাচ্ছিল না। স্কাইপি’র মূল ওয়েবসাইটেও ঢোকা যাচ্ছিল না। এমনকি স্কাইপি অ্যাপটিও স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে ব্যবহার করা যায়নি।
নিউজওয়ান২৪/এমএস
