NewsOne24

পা দিয়ে শোনে মাকড়সা!

বিজ্ঞান ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১০:৪১ এএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ১১:১৬ পিএম, ১০ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

এতদিন ভাবা হতো সাপের মতো মাকড়সার যেহেতু কান নেই- তাই এরা সম্ভবত শুনতে পায় না। কিন্তু হালের এক বৈজ্ঞানিক গবেষণা এই ধারণা পাল্টে দিতে যাচ্ছে। মাকড়সা পা দিয়ে মানুষের কথাবার্তা বা অন্যান্য শব্দ শনাক্ত করতে পারে- সোজা বাংলায় পা দিয়ে শুনতে পারে। অর্থাৎ বলা যেতে পারে- মাকড়সার শ্রবণ বা শব্দগ্রাহক যন্ত্রটি পায়ে বসানো আছে।

বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে, বেশ কয়েক মিটার দূর থেকেও শব্দ শুনতে পায় আট পেয়ে এই প্রাণীটি। অর্থাৎ আমাদের নিত্যদিনকার হাঁটাচলা, কথাবার্তা সব শুনতে পায় ঘরের কোণে, আলমারির পেছনে বা দেয়ালে ঝুলে থাকা মাকড়সাটি। আগের প্রচলিত ধারণা ছিল, মাকড়সা একটি জন্মগত বধির প্রাণী।

বিজ্ঞান বিষয়ক আরও লেখা পড়ুন `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

কর্নেল বিশ্ববিদ্যালয়ের মাকড়সাবিদ (arachnologist) পল শ্যাম্বল বলেন- আশ্চর্যজনকভাবে আমরা খেয়াল করি যে মাকড়সাদের মজবুত শ্রবণশক্তি রয়েছে। আগে যা ভাবা হতো তারা তার চেয়ে বেশি দূরত্বের শব্দ অনুধাবন করতে পারে- যদিও তাদের সাধারণ প্রাণীদের মতো এয়ারড্রামসমেত কান নেই যা দূরের শব্দ শুনতে সহায়ক।

সম্প্রতি গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে পল আরও জানান, দেখা গেছে মাকড়সার সামনের পাগুলোয় থাকা সূক্ষ্ম চুলগুলো সেই ‘কান’-এর কাজ চালায়। এমিরেটস২৪৭

নিউজওয়ান২৪.কম/আরকে