NewsOne24

মোটুত্ব কমাতে সহজ অথচ কার্যকর ১০ টিপস

লাইফস্টাইল ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার

মেদের সবচেয়ে বড় বদপ্রভাব পড়ে পেটের ওপর। এর ফলে পেটে চর্বি জমে, পেট (ভূঁড়ি) বাইরের দিকে বের হয়ে আসতে থাকে। কাজে কর্মে চলাফেরায় অস্বস্তি আর সঙ্গে আছে লোকজন এমনকি ঘনিষ্ঠ বন্ধুদেরও হাসির ছলে হুলফটানো কথা: খাওয়াটা কন্ট্রোল কর, একটু কম খেলে কী হয়… এত আরাম করলে কী চলে!

তবে বেশি খাওয়া বা আরামপ্রিয়তা নয়- অনেক সময়ে ভুল ডায়েটের কারণে বা দীর্ঘসময় বসে বসে কাজ করার বাধ্যবাধকতার কারণেও দেখা দেয় মেদ। এমনসব কারণে যারা অনাকাঙ্খিত মটুত্ব বয়ে বেড়াচ্ছেন- এই লেখা বিশেষভাবে তাদের জন্য। এখানে নিউজওয়ান২৪.কম পাঠকদের জন্য কিছু টিপস দেওয়া হলো যা অনুসরণ করলে উপকার মিলতে পারে। নিয়মমতো অনুসরণ করতে পারলে গায়ের ওপর চেপে বসা মেদ দূরকরণ ছাড়াও হজমশক্তিকে মজবুত করবে

১. গ্রিন টি: এতে পর্যাপ্ত পরিমাণে থায়ানাইন নামক অ্যামিনো অ্যাসিড আছে। এটা ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে যা চর্বি ঝরাতে সাহায্য করে।

২. কালোজিরা বা কালিজিরার তেল ও মধু: এক গ্লাস কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা কালিজিরার তেল আর এক চামচ মধু মিশিয়ে পান করুন- দিনে দুবার। এটা বেদরকারি মেদকে শরীর থেকে দূরে রাখতে সাহায্য করবে।

৩. পেটের মেদ বাড়ানোয় ভূমিকা রাখে কার্টিসোল নামক হরমোন। রোজ নিয়ম েকরে কয়েক চামচ দই গ্রহণ করুন। এতে থাকা ক্যালসিয়াম ওই হরমোনের লেভেল নিয়ন্ত্রণে খবরদারি করবে।

৪. এক গ্লাস কুমকুমা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে রোজ পান করুন। পেটের চর্বি দ্রুত কমাতে এটা কাজ করবে।

৫. জিরা পানি: এক কাপ পরিমাণ পানিতে এক চামচ জিরা (মাংসের জিরা) ফুটিয়ে রোজ পান করুন।হজমে গণ্ডগোল দূর করা ছাড়াও এটা চর্বি কাটাতে ভূমিকা রাখবে।

৬. ডাবের পানি: ডাবের পানিতে আছে ইলেক্ট্রোলাইটস যা পেটের চর্বি কমাতে কার্যকরী। সুতরাং, ডাবের পানি নিয়মিত গ্রহণ করুন।

৭. অন্তত যে যেমন আছেন- সেই স্বাস্থ্য ঠিক রাখার জন্যও পর্যাপ্ত পানি গ্রহণ অপরিহার্য। তো পর্যাপ্ত পানি যেহেতু পান করছেনই= এই সূত্রে তা থেকে অন্তত তিন/চার গ্লাস কুসম গরম পানি পান করুন। এটা দ্রুত ফ্যাট বার্ন করতে সাহায্য করে।

৮. তিসির বীজ: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং আয়রনে ভরপুর থাকে এই বীজ। এই বীজ রোজ এক চামচ গ্রহণ করুন- পেট অর্থাৎ মেদভূঁড়ি কমবে।

৯. গমের আটার রুটি খাওয়ার অভ্যাস থাকলে তা কমিয়ে দিন। এর বদলে চানা বা যবের রুটির ব্যবস্থা করুন। ক্যালরি আর কার্বোহাইড্রেট- দুটোই খুব কমমাত্রায় থাকে এই দুই শষ্যে। বুঝতেই পারছেন এর ফলটা চর্বি কাটানোর ক্ষেত্রে সুবিধাজনক হবে।

১০. ওপরের পথ্যগুলো গ্রহণ শুরু করুন আর নিয়মিত খাদ্য তালিকায় পরিবর্তন আনুন এমনভাবে যাতে চর্বিদার, উচ্চ ক্যালরির খাবার কম থাকে। সঙ্গে হাল্কা ব্যায়াম যোগ করতে হবে ফুরসতের সময়টায়। আশা রাখুন- সিরিয়াস কিছু না করেও এই কায়দায় আপনার স্বাস্থ্য অনেকটাই ফিরবে, কমে যাবে মোটুত্ব।

নিউজওয়ান২৪.কম/একে