গ্রুপ চ্যাটেও পাঠানো যাবে প্রাইভেট মেসেজ
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
অভিনব উপায়ে গ্রুপ চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে। গ্রুপ চ্যাটের মধ্যেই আপনি নির্দিষ্ট কাউকে কিছু জানাতে পারবেন, যা গ্রুপের অন্য কেউ জানতে পারবে না। ‘রিপ্লাই প্রাইভেটলি’ নামের ফিচারের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ কোন কোন নতুন ফিচার আনতে যাচ্ছে, সেদিকে বরাবরই আগেভাগে নজর রাখে ওয়াবেটাইনফো নামের ওয়েবসাইট। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ‘রিপ্লাই প্রাইভেটলি’ ফিচার দেখা গেছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।
‘রিপ্লাই প্রাইভেটলি’ নাম থেকেই বোঝা যাচ্ছে এর কাজ। আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটে ব্যক্তিগতভাবে কোনো মেসেজের উত্তর দিতে পারবেন, যা গ্রুপের অন্যরা জানতে পারবে না। গ্রুপ চ্যাটে যে মেসেজের উত্তর ব্যক্তিগতভাবে দিতে চান সেই মেসেজটি চেপে ধরে রাখলে ‘রিপ্লাই প্রাইভেটলি’ নামের অপশন চলে আসবে। অপশনটিতে ক্লিক করা মাত্রই ব্যক্তিগত চ্যাটের জন্য ‘প্রাইভেট চ্যাট’ উইন্ডো খুলবে।
ওয়াবেটাইনফো ধারণা করছে, হোয়াটসঅ্যাপ তাদের ২.১৮.৩৩৬ অথবা ২.১৮.৩৩৭ ভার্সনে নতুন এই ফিচার যুক্ত করতে পারে।
সূত্র: গেজেটস নাউ
নিউজওয়ান২৪/জেডএস
