NewsOne24

খালি পেটে খাবেন না যেসব জিনিস

স্বাস্থ্য ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ১২:০৭ পিএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার

কিছু কিছু খাবার যথাযথ খাদ্যমান-ভিটামিন-মিনারেল থাকা সত্ত্বেও খালি পেটে সেসব গ্রহণ করলে হিতে বিপরীত হতে পারে। তাই অনাহার ভাঙতে বা সকালে ঘুম থেকে উঠে নাস্তার আগে খালি পেটে এধরনের খাবার গ্রহণ না করা উচিৎ। খালি পেটে এসব খাবার নিলে আপনার শরীরে অ্যাসিডের লেভেল বেড়ে যায়, দেখা দেয় অ্যাসিডিটিসহ অন্যান্য সমস্যা। যেমন খালি পেটে কলা খেলে সেটা শরীরে ক্যালসিয়াম এবং ম্যাগেনিসিয়ামের অনুপাতে তারতম্য ঘটিয়ে দেয়, শুরু হয় বুক জ্বালাপোড়া, অ্যাসিডিটি ইত্যাদি।

খালিপেটে আর কি কি জিনিস না খাওয়া উচিৎ নিউজওয়ান২৪.কমের পাঠকদের জন্য এখানে তা তুলে ধরা হলো

দুধ: অনাহার পেটে দুধ গ্রহণ করলে শরীরের হজমক্রিয়ায় তা নেতিবাচক প্রভাব ফেলে। দুধে থাকা স্যাচুরেটেড ফ্যাট আর প্রোটিন পেটের পেশি কমজোর করে দেয়। কফজনিত সমস্যাও দেখা দিতে পারে।

মিষ্টি আলু: মিস্টি আলুতে আছে টেনিন এবং পেকটিন যা খালি পেটে হজম হয় না। তাই অভুক্ত পেটে প্রথমেই মিস্টি আলু পড়লে তা আপনার স্বাভাবিক খাদ্য হজম প্রক্রিয়াকে গড়বর করে দিতে পারে। দেখা দিতে পারে বুক জ্বালাপোড়ার সমস্যাও।

টমেটো: পেটে অদ্রবণীয় জেল জাতীয় পদার্থ তৈরি হয় খালি পেটে টমেটো খেলে। ভিটামিনে ভরপুর এই রসালো ফলটিতে (টমেটো আসলে সব্জি নয়, একধরনের ফল) থাকা বিশেষ ধরনের অ্যাসিড এই সমস্যা করে। এর প্রভাবে পেটে পাথর হতে পারে।

মিষ্টি: খালি পেটে মিষ্টি জাতীয় খাবার বা চিনি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এটা বারবার করলে চোখের রোগ বা চোখের সমস্যা হতে পারে। আর চিনি বিশেষ করে খালি পেটে মিষ্টিজাতীয় খাবারের বিষয়ে মধুমেহ রোগের (ডায়াবেটিস) শিকাররাতো জানেনই- এতে সমস্যা কতদূর হতে পারে!

চা: অসাধারণ উদ্দীপক আর স্বাস্থ্য সতেজতা আনয়নকারী পানীয় চা-ও খালি পেটে পান করবেন না। চায়ে উচ্চমাত্রায় অ্যাসিড থাকে। চা গ্রহণে শরীরে সেই অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। খালি পেটে চা পান করলে পেট জ্বালাপোড়া আর ব্যথা হতে পারে। এছাড়া আলসারের আশংকা বেড়ে যায়। এক্ষেত্রে খালি পেটে গ্রিন টিও গ্রহণ করা অনুচিত। এতে অ্যাসিডিটি ছাড়াও হজমে গণ্ডগোল দেখা দিতে পারে।

সফট ড্রিঙ্ক বা কোমল পানীয়: বোতল বা ক্যানজাত এসব কোমল পানীয়ে অতিরিক্ত মাত্রায় কার্বনেট এসিড থাকে। খালি পেটে এই পানীয় গ্রহণে অ্যাসিডিটি দেখা দেয়। এর ফলে বমি হতে পারে বা বমিভাব দেখা দিতে পারে। অনেকের মাঝে অস্থিরতাও দেখা দেয়।

নিউজওয়ান২৪.কম/এনজে