NewsOne24

অবশেষে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১০ জুলাই ২০১৬ রোববার | আপডেট: ০৯:২৪ এএম, ১৬ জুলাই ২০১৬ শনিবার

ঢাকা: শেষ পর্যন্ত বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে শিল্পমন্ত্রী আমির হোসনে আমু বৈঠক শেষে সাংবাদিকদের জানান। বৈঠকে উপস্থিত ছিল সরকারের ১২টি দপ্তরের প্রতিনিধিরা।

ভারতের মুম্বাইর আলোচিত-বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে উৎসাহ যোগানোর অভিযোগ ওঠার পর সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এ সিদ্ধান্ত নেয়। বিরাজমান পরিস্থিতি আর ঘটনার ধারাবাহিকতায় সরকার আরও আগেই এ সিদ্ধান্ত নিবে বলে ধারণা করা হচ্ছিল। তবে বাংলাদেশে পিস টিভি ব্যাপক জনপ্রিয়- এ বিষয়টি এ সিদ্ধান্তের ক্ষেত্রে একটি প্রতিবন্ধক ছিল বলা যায়। শেষপর্যন্ত সব দ্বিধাদ্বন্ধ এড়িয়ে রোববার সরকার সিদ্ধান্ত নেয় পিস টিভি বন্ধের।

এক সপ্তাহের ব্যবধানে দেশে দুই দফা বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ঈদের পর সরকারি অফিস খোলার দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র নেতা ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।

ভারতীয় নাগরিক ও পেশায় চিকিৎসক জাকির নায়েক পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হচ্ছে পিস টিভি। বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি দর্শকের প্রিয় এই চ্যানেলে ইসলাম সংশ্লিষ্ট যেসব ব্যাখ্যা-বিশ্রেষন তিনি দেন, তা অনেকেরই মনোপুত হয় না বা সেসব কেন্দ্র করে বিভিন্ন সময়ে তৈরি হয় বিতর্ক, দ্বিমত বা ক্ষোভ।

এদিকে, গত ১ জুলাই রাজধানীর গুলশানে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলায় জড়িতদের অন্তত দুইজন সামাজিক যোগাযোগে মাধ্যমে জাকির নায়েকের মত ইসলামী বক্তাদের নিয়মিত অনুসরণ করতেন বলে জানা গেছে। তার কথায় প্ররোচিত হয়ে নিজ দেশ ভারতের কয়েকজন তরুণ ভয়াবহ জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে ইরাক ও সিরিয়ায় পাড়ি জমিয়েছে বলেও খবর এসেছে।

মূলত প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার ধারাবাহিকতায় নিজ দেশের নাগরিক জাকির নায়েকের বিষয়ে তৎপর হয় ভারত সরকার। জঙ্গিবাদে উৎসাহ জোগানের অভিযোগে এরইমধ্যে তার বিরুদ্ধে নয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেদেশে। মুম্বাইয়ে তার অফিস ঘিরে মোতায়েন করা হয়েছে পুলিশ।

অপরদিকে, ভারতের সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আমরা অভিযোগ তদন্ত করছি। কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তা এবং একইসঙ্গে সামাজিক সম্প্রীতির পক্ষেও হুমকিস্বরূপ।

বাংলাদেশে যে পিস টিভির সম্প্রচার বন্ধ করা হতে পারে, গতকালই (শনিবার) সে ইংগিত দিয়েছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক।

নিউজওয়ান২৪.কম/আরকে

ডেইলি স্টার অপ্রমাণিত সংবাদ ছেপেছে: জাকির নায়েক

জাকির নায়েকের অফিসের বাইরে পুলিশ মোতায়েন

জাকির নায়েককে `শয়তান` বলায় মন্ত্রীর অফিসে বোমা হামলা

`নায়েককে নিষিদ্ধ` প্রসঙ্গে আমির: আমি এ ব্যাপারে মন্তব্য করব না