NewsOne24

গুগলের ৪৮ কর্মী ছাটাই, নেপথ্যে যৌন হেনস্তা

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

‘‌মি টু’‌ নিয়ে গোটা বিশ্ব তোলপাড়, ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিদের পুরনো কেচ্ছা। তখন গুগল জানাল, তারা গত দু’‌বছরে যৌন হেনস্তার অভিযোগে ৪৮ জন কর্মীকে বহিষ্কার করেছে। শুধু তাই নয়, এদের মধ্যে ১৩ জন সংস্থার উচ্চপদস্থ কর্মীও রয়েছেন। ছাড় পাননি অ্যান্ডি রুবিনও। যিনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরির মূল কারিগরদের মধ্যে অন্যতম।

এদিকে, সুদূর আমেরিকা থেকে ‘‌মি টু’‌এর ঢেউ এসেছে ভারতীয় উপমহাদেশের উপকূলে। যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন ফিল্মস্টার থেকে সমাজসেবী, বাদ যাননি রাজনৈতিক নেতানেত্রীরাও। এরকম একটা অবস্থায় গুগলের সিইও সুন্দর পিচাই একটি বিবৃতিতে জানান, গত দু’‌বছরে যৌন হেনস্তার অভিযোগে সংস্থার ৪৮ জন কর্মীকে তারা বহিষ্কার করেছেন।

সম্প্রতি আন্তর্জাতিক স্তরের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, অ্যান্ডি রুবিনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করেছে গুগল। কিন্তু অন্য একাধিক ক্ষেত্রে এমন অভিযোগ উঠলেও গুগল ব্যবস্থা নেয়নি। তবে অ্যান্ডি রুবিনকে বহিষ্কার করলেও ক্ষতিপূরণ হিসেবে তাকে ৯ কোটি ডলার দিয়েছে গুগল।

এই খবর প্রকাশিত হওয়ার পর গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, ‌যৌন হেনস্তার প্রতিটি অভিযোগই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়। তা ধামাচাপা দেয়ার কোনো প্রশ্নই নেই। তাছাড়া এধরণের গুরুতর অভিযোগ প্রমাণিত হলে কাউকে বহিষ্কার করার সময় ক্ষতিপূরণ দেয়া হয় না। 

জনমানসের কাছে সংস্থার ভাবমূর্তি ধরে রাখতে সম্প্রতি আমরা এধরনের বিষয়গুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি। কর্মস্থানে কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।‌

কর্মীদের উদ্দেশ্যে পাঠানো মেলে পিচাই লিখেছেন, আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি প্রতিটা যৌন হেনস্তার অভিযোগ আমরা খতিয়ে দেখব। তদন্তও হবে।‌

নিউজওয়ান২৪/জেডএস