NewsOne24

নির্বাচনের আগে অরাজকতা করলেই কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

মো. আছাদুজ্জামান মিয়া

মো. আছাদুজ্জামান মিয়া

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সতর্ক করে বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। 

তিনি বলেন, নির্বাচনের আগে কোনো ব্যক্তি বা দল আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কারো শ্রেণি ও পেশা বিবেচনা করা হবে না।

আছাদুজ্জামান দাবি করেন, এখন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় অনেক ভালো এবং এটি অবনতি হওয়ার সম্ভাবনা নেই।

নিউজওয়ান২৪/টিআর