NewsOne24

মীরসরাইয়ে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:০৯ এএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে অভিযান চালাচ্ছে র‍্যাব। সেখানে র‌্যাবের সাথে গুলাগুলি চলছে। জঙ্গিরা কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে র‌্যাব ৭ জানিয়েছে।

শুক্রবার ভোরে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড়ের একটি বাড়িতে এ অভিযান চলছে।

র‌্যাব- এর ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন খবরের ভিক্তিতে জোড়ারগঞ্জ এলাকায় একটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে অভিযানের সময় র‌্যাবকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে কোনো হত্যাহত হয়েছে কিনা তিনি জানাতে পারেননি।

নিউজওয়ান২৪/এমএস